1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

পুলিশের তল্লাশী চৌকি দেখে মদ ভর্তি ট্রাক ফেলে পালিয়ে গেল পাচারকারী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

রাউজান থানা পুলিশের তল্লাশী চৌকি দেখে এক হাজার ৪০ লিটার ছোলাই মদবাহী ট্রাক (নারায়ন গঞ্জ ট-১১-০০৯৩) ফেলে পালিয়ে গেল পাচারকারীরা। ট্রাকটি রাঙামাটির দিকে শহরমুখি ছিল।রাউজান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেছেন ১০ জুলাই সোমবার গভীর রাতে গাড়িটি রাউজান পৌর সদরের জলিলনগর পার হয়ে শহরের দিকে যাচ্ছিল। পথে থানা পুলিশের তল্লাশী চৌকি দেখে চালকসহ পাচারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লশী করে প্লাষ্টিকের বস্তা ভর্তি অবস্থায় এক হাজার ৪০ লিটার ছোলাইমদসহ ট্রাকটি জব্দ করে। এর আগে এদিন সন্ধ্যায় থানা পুলিশ পৌরসভার ৯নং ওয়ার্ডে বিসিক শিল্পনগর এলাকার সামনে থেকে দুই ব্যক্তি এক শত ৫ লিটার মদসহ গ্রেফতার করে।  এসময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-দ-১১-০০৪৮) আটক করে। এই ঘটনায় আটক ব্যক্তিরা হচ্ছে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বসবাসকারী কক্সবাজার সদর থানার ৬নং পৌর এলাকার আবদুল হাকিম বাড়ির মৃত আবদুল হাকিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. কামাল হোসেন (২৮) ও  ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউপির নুর নবীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন(৩৫)।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এসব ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট