1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

প্রবাসী সাংবাদিক আকাশকে সংবর্ধিত করলেন:মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতস্থ রাউজান সমিতির প্রতিষ্ঠাতা জৈষ্ট সহ সভাপতি দৈনিক পূর্বকোন আমিরাত প্রতিনিধি সাংবাদিক নাছিম উদ্দিন আকাশকে সংবর্ধিত করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গত ১৪ জুলাই রাউজান পৌরসভা কার্যালয়ে সংবর্ধিত সাংবাদিক আকাশকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, সাংবাদিক রায়হান ইসলামসহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, প্রবাসী সাংবাদিক আকাশ দেশের জন্য একজন সম্পদ। তিনি রাউজানে সমাজ সেবায়ও অবদান রেখে চলেছেন। রাউজানের সকল প্রবাসীর উচিৎ মানব কল্যাণে ভুমিকা রাখা। তিনি বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রবাসীদের জন্য সবসময় কাজ করেন। অনেক প্রবাসী সাংসদের নেতৃত্বে অন্যন্য ভূমিকা পালন করছেন রাউজান উন্নয়নে। সাংবাদিক নাছির উদ্দিন আকাশ মেয়রের ভূয়সী প্রশংসা করে বলেন, রাউজানের সাংসদের নেতৃত্বে মেয়র অল্প সময়ে পৌর এলাকাকে ক্লিন, গ্রীণ ও পিংক সিটিতে পরিনত করেছেন। মেয়র অপচনশীল বজ্য কিনে সারা দেশে প্রশংশিত হয়েছেন। পৌরবাসী নির্বাচনে একজন দক্ষ নেতৃত্ব নির্বাচিত করে পৌরসভাকে আলোকিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট