1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাউজানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে ভূখণ্ডের গাজায় নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি ছাত্রসেনা৷ উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারে ৩ নভেম্বর শুক্রবার আছর নামাজ শেষে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন ইসলামি ছাত্রসেনা পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বিক্ষোভ মিছিল শেষে দরবারে ছৈয়দিয়া মাজার প্রাঙ্গনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও বোমা হামলা বন্ধের দাবি জানান।সংগঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অতিথির বক্তব্যে রাখেন গাউছিয়া কমিটি পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সিনিয়র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, উপদেষ্টা আব্দুল মজিদ, ছাত্রসেনা দক্ষিণ রাউজানের সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল হক,সিনিয়র সদস্য জোবাইদুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাফেজ ইদ্রিচ, হাফেজ নুরুদ্দিন, কারী জাকির আমিন, সেলিম সওদাগর, কায়েছ, সাহেদ, কায়েছ উদ্দীন, রাকিব, তানভীর, হৃদয়, মোবারক, তানজীল, ফাহিম, সিহাব, জাহেদ, ওমর, সাকিব, সাব্বির,মিনহাজ,মিরাজ প্রমুখ।এ সময় স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট