1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

ফিলিস্তিনে গণহত্যা রোধে জাতিসংঘ সহ বিশ্বনেতৃত্বের প্রতি সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর আহ্বান।

  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে সর্বাত্মক ইসরাইলী হামলা এবং এই জাতিগোষ্ঠিকে গুঁড়িয়ে দেওয়ার অভিযানে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে অবিলম্বে এই সংঘাত বন্ধ, অবোধ শিশু-নারী-নিরস্ত্র সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ সহ বিশ্বনেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। একইসাথে অস্ত্র প্রতিযোগিতায় আল্লাহ্ প্রদত্ত সম্পদের অনর্থক অপচয় বন্ধ করে ক্ষুধামুক্ত মানব সমাজ পুনর্গঠনে আত্মনিয়োগ করার জন্য পরাশক্তিগুলোর প্রতি আবেদন জানান।এছাড়াও সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বাংলাদেশে আন্তঃধর্মীয় চেতনার বিকাশ ও সহাবস্থানের ঐতিহ্যকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন দুর্গাপূজায় উপাসনাকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট