1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুরের প্রতিবাদে রাউজানে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। গতকাল  বুধবার দুপুর ১২ টার সময়ে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা সড়কের পাশে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বারাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তানেরা। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মলীগের আহবায়ক রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। মোসলেহ উদ্দীন কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খান চৌধুরী, বাদল পালিত, সাধন কুমার পালিত, মো. হাশেম চৌধুরী, এম হারুনুর রশিদ, সুনীল চক্রবর্তী, সত্যজীৎ পালিত প্রমুখ। এদিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য রাখেন সোসলেহ উদ্দীন কাউসার, একেএম আমিনুল ইসলাম মঞ্জু, মিজানুর রহমান সাজ্জাদ, আবু ছালেহ সুমন প্রমূখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনায় জড়িতদেও শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে ইএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট