1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

বন্যা ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে বিধস্ত রাউজান পৌরসভা এলাকার ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির সড়ক।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে বন্যায় ক্ষতবিক্ষত  হয়েছে সড়ক ও বীজতলা। টানা ভারী বর্ষণ ও উজান থেকে পাহাড়ী ঢলের শ্রোত নাকাল অবস্থা উপজেলার বিভিন্ন সড়ক।গতকাল ১০ আগষ্ট বৃহস্পতিবার রাউজানের উচু এলাকা থেকে বন্যার পানি কমলেও নিম্মঞ্চলে এখনো পানিতে ডুবে রয়েছে। রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের জানালী হাটের পশ্চিম পাশে ডাবুয়া খালের ভাঙ্গনে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির সড়ক  বিধস্ত হয়ে পড়েছে। জানা যায়,  পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ভাঙ্গনের কবলে পড়েছে ডাবুয়া খাল, খাশখালী খাল, কলমপতি খাল, রাউজান খাল, মুকছড়ি খাল, হরনাথ ছড়া খাল, ভোমর ঢালা খাল, কেউচিয়া খাল। এসব খালের পানি প্রবাহিত হয়ে বসতবাড়ী, সড়ক ও জমির ফসল ব্যাপক ভাবে ক্ষয় ক্ষতি  হয়। পুকুর জলাশয় ডুবে কোটি কোটি টাকার মাছ পানিতে ভাসিয়ে নিয়ে যায়।রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, বন্যায় রাউজানের জনগনের চলাচলের সড়ক সহ প্রধান প্রধান সড়ক ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পারিমান নির্ধান করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো বেশীর ভাগ সড়ক পানিতে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা সম্ভব হয়নি।রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, রাউজানে এক হাজারের বেশী পুকুর জলাশয় পানিতে ডুবে কোটি কোটি টাকার মাছ পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরীর কাজ চলছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, বন্যায় রাউজানে ব্যাপক ক্ষতি হয়েছে । এখনো নিম্মঞ্চল পানির নিচে তলিয়ে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি নেমে গেলে সর্ম্পূণ ভাবে ক্ষয়ক্ষতির তালিকা করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট