1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৬৫ বার পড়া হয়েছে

“আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের অঞ্চল, আমাদের জাতি, আমাদের দেশ এবং আমি-তুমি ও আমরা আমাদের সকলের বলতে চেয়েও বলতে না পারা কথাগুলোর বহিঃপ্রকাশই আজকের এই আমাদের কন্ঠ।”
জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এভাবেই ভাব প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতষ্ঠাতা, লেখক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
চট্টগ্রামে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সফলতা ও আগামীতে আরো উত্তরোত্তর উন্নতি কামনা করে তিনি আরো বলেন, “একপা দুপা করে সময়ের সাথে পাল্লা দিয়ে আপোষহীনভাবে ১৪ পেরিয়ে পনেরোতে পদার্পণ সময়ের জাতীয় দৈনিক আমাদের কন্ঠ। চট্টগ্রামে এই পত্রিকার ব্যাপকতা লক্ষনীয় এবং চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনেক রিপোর্ট আমি দেখেছি। আগামীতে এই পত্রিকা আরো উন্নত হবে এবং সুনাম ধরে রাখবে বলে আশা রাখি।”
২ মার্চ বুধবার জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজান প্রেসক্লাব ও নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেন হলে আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়।
আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মোঃ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আফসার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মোঃ বদরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল, মোঃ সাফিন প্রমুখ। আলোচনা সভা শেষে আমাদের কন্ঠের গৌরবের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট