1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে: ফজলে করিম এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে। তথ্যনির্ভরহীন সাংবাদিকতা দ্বারা জাতি বিভ্রান্তি হয়, দেশের সুনাম ক্ষুন্ন হয়।নেতিবাচক প্রভাব ফেলে এমন সংবাদ পরিবেশন না করাই ভালো। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাউজান প্রেসক্লাবের বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ,জিয়াউর রহমান, কামাল উদ্দিন হাবিবী,কামরুল ইসলাম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,দপ্তর সম্পাদক আমির হামজা,অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন, সদস্য রতন বড়ুয়া, রয়েল দত্ত।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত, কামরুল হাসান বাহাদুর, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক শ্লোগান পত্রিকার সম্পাদক জহির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল,উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে প্রমুখ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট