1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিএনপি নেতা নাসিম চৌধুরীর স্ত্রী পিংকির ইন্তেকাল: রাউজান বিএনপির শোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান
জাতীয়তাবাদী দল বিএনপির রাউজান উপজেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ‘রাউজান প্রবাসী ঐক্য পরিষদ’ (UAE) এর আহবায়ক মুহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিণী জাহানারা বেগম পিংকি (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার (২৬ আগস্ট) ভোর ৫টায় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমা পিংকীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছন জাতীয়তাবাদী দল বিএনপি রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন। মরহুমার স্বজনেরা জানান জাহানারা বেগম পিংকির লাশ হাসপাতাল থেকে ২৭ আগষ্ট মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি রাউজান পৌরসভায় ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়্যদ আহাম্মদ চৌধুরীর বাড়িতে নিয়ে আসা হবে। সকাল ১০টায় পৌরসভার ঈদগাহ ময়দানে মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট