1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না – গোলাম আকবর খোন্দকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে অর্জিত বিজয়কে যাতে কোন শক্তি নস্যাৎ করতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে। অতি উৎসাহিত হয়ে কেউ যেন হামলা, ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজি করতে না পারে এবং সংখ্যালঘু সহ সাধারণ জনগণের জানমাল নিরাপত্তায় বিএনপির প্রতিটি নেতাকর্মীদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। আর সত্যিই যারা বিএনপিকে ভালোবাসে তারা কোনদিন হামলা ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজির সাথে জড়িত থাকতে পারে না। মনে রাখতে হবে এর পরিণাম কি রকম হয়। তিনি গতকাল বুধবার রাউজানের নোয়াজিষপুর ফতেনগর চৌমুহনী বাজার, ডাবুয়া জগন্নাথ হাট ও উত্তরসর্তা হলদিয়া মোহাম্মদ হাট চত্বরে আয়োজিত পৃথক পৃথক শান্তি সমাবেশের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দিনব্যাপী বিভিন্ন পথসভায় বক্তব্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, রাউজান পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, এইচ এম নুরুল হুদা, শামসুল হক বাবু, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মুরাদুল আলম, একরামুল হক, মোহাম্মদ হারুন, আইয়ুব খান জনি, জানে আলম জনি, মোহাম্মদ সরোয়ার, সাজ্জাদ হোসেন, নাঈমুদ্দিন মিনহাজ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ মহিউদ্দিন, শাহাজাহান শাহিল, আকবর হোসেন, মুরাদুর রহমান বাবর, শাকিল ইসলাম, মিনহাজ শিকদার, মোহাম্মদ জামাল, মনির হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ আরিফ, রুবেল দাশ, মোহাম্মদ সোলাইমান, রনি সিকদার, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আলমগীর, মনির হোসেন, ইরফান উদ্দিন রায়হান, সাফায়ত হোসেন রাকিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট