1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

বিনাজুরী ইউনিয়নে পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেয়া হবে:ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫১৬ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নে পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নিয়েছেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল ১৩ মার্চ রবিবার সকালে বিনাজুরী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যনগন সৌজন্য স্বাক্ষাত করতে গেলে সাংসদ তাদের এ কথা জানান। এসময় চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বিনাজুরীর অসমাপ্ত উন্নয়ন কাজের কথা তুলে ধরেন সাংসদকে। তখন সাংসদ বিনাজুরীকে পরিকল্পিত ভাবে বাকী কাজ সম্পন্ন করতে নির্দেশনা দেন। সৌজন্য স্বাক্ষাত কালে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বাচ্চু, প্যানেল চেয়ারম্যান-২ রুপালী চৌধুরী, প্যানেল চেয়ারম্যান-৩ খোকন বড়ুয়া প্রমুখ। প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম বাচ্চু জানান, রাউজানের অভিবাবক সাংসদ ফজলে করিম চৌধুরীর সাথে বিনাজুরী ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ তরান্বিত করা, পরিস্কার পরিচ্ছন্ন ও রাজনৈতিক অগ্রগতি নিয়ে খোলামেলা কথা হয়েছে। মাননীয় সাংসদ বিনাজুরীতে অগ্রাধিকার ভিক্তিতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী জানান, সাংসদের স্বপ্ন রাউজানকে পিংক, গ্রীণ ও ক্লিন রাউজানে পরিনত করা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গিকারবদ্ধ। তিনি বিনাজুরী ইউনিয়নে সব ধরনের উন্নয়নে সর্বাধিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি সাংসদের দিক নির্দেশনায় বিনাজুরীকে আলোকিত ইউনিয়নে পরিনত করা হবে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট