1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। তুমি কে আমি কে আছিয়া আছিয়া স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ।মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস নয় বরং শাস্তি তথা মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর ছাত্র প্রতিনিধি খান তাসিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর এই কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাউজান উপজেলার সভাপতি শাহ জালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবাইর, মোজাম্মেল। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছাত্রজনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট