1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদরপাড়া শাখার ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্থাপনায়, গাউসুল আজম  হযরত মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) এর  ওরশ শরীফ ও পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে খতমে কুরআন ও ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সংগঠনের কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারীর পরিচালনায় উদ্ভোধক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসায় সিনিয়র মুদারীস মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন রশিদর পাড়া তমিজ উদ্দিন জামে মসজিদর খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন মুহাম্মদ পুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন মাইজভাণ্ডারী,পশ্চিম ডাবুয়া দাখিল মাদরাসায় সুপার হাফেজ মাওলানা জুলফিকার আলি আরমান।বিশেষ অতিথি  ছিলেন  সমন্বয়ক কাজী আসলাম, সমন্বয়ক নাজিম উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী, মুহাম্মদ ফরমান চৌধুরী, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা আকতার হোসাইন,  মুহাম্মদ মোক্তার আহমদ,মুহাম্মদ রাকিব, মুহাম্মদ রাসেদ প্রমূখ। 
দ্বিতীয় অধিবেশনে হযরত শাহসুফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) এর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট