1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার উদ্যোগে মিলাদ মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার উদ্যোগে হযরত আবু বক্কর সিদ্দিকী(রা:) এর ওফাত দিবস ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর ৯৫তম খোশরোজ শরীফ উপলক্ষে মোহাম্মদ বশরের বাসভবনে গতকাল বৃহস্পতিবার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু সৈয়দ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিটনের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি,মাওলানা মহিম উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, জয়নাল আবেদীন, আব্দুল হালিম সেলিম, স্বপন বড়ুয়া, ইউনুস সওদাগর প্রমুখ।মিলাদ কিয়াম শেষে বিশ্ববাসীর মুক্তির কামনায় মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট