1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদার পাড়া শাখার উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদার পাড়া শাখার উদ্যোগে মহান ২২ চৈত্র হযরত মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) এর ওরশ শরীফ ও মাহে রমজান উপলক্ষে খতমে কোরআন, দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ০৩ টায় রশিদর পাড়া শাখার খানকা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল নবী মেম্বার। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম। সংগঠনের সধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় সিনিয়র মুদ্দারিছ আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সমন্বয়ক মুহাম্মদ মামুন মিয়া, রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মাওলানা আবু বকর,মাওলানা নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা আকতার হোসেন, হাফেজ মাওলানা রিদুয়ানুল হক,মাওলানা আবু মুসা,হাফেজ ফরহাদুল মোস্তফা রোমান, হাফেজ কুতুবউদ্দিন, মাওলানা রবিউল হুসাইন, মুহাম্মদ ফোরকান চৌধুরী, মুহাম্মদ আবদুল মন্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট