1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মাইজভাণ্ডার দরবার শরীফ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে-ভারতীয় সহকারী হাই কমিশনার

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’কার্যালয় পরিদর্শন ও ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর সাথে রোববার (২০ নভেম্বর) বিকালে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এইচ ই ডা. রাজীব রঞ্জন।পরবর্তীতে ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ট্রাস্টের পক্ষ হতে চেক তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী।অনুষ্ঠানের প্রধান অতিথি এইচ ই ডা. রাজীব রঞ্জন বলেন,ভারত ও বাংলাদেশের দুই দেশের মানুষের মাঝে আত্মার সম্পর্ক। শুধু তাই নয় সংস্কৃতি, আচার আচরণ, খাবার, খেলাধুলা এমনকি আধ্যত্মিতকায়ও গভীর মিল রয়েছে। ভারতের মাটিতে শাহসূফী খাজা মঈনুদ্দিন চিশতীর রওজা। অনেক বাংলাদেশী প্রতিবছর মাজার শরীফ জিয়ারতে যান। দুই দেশের মানুষের মাঝে যেই আত্মার সম্পর্ক তা কেউ ছিন্ন করতে পারবে না।
মাইজভাণ্ডার দরবার শরীফও অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে এবং লালন করে। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের কর্মকাণ্ড মানবতার জন্য এবং অসহায়দরে জন্য। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হচ্ছে। এই ধরণের কাজ মানুষকে অনুপ্রাণিত করবে ,যা সমাজের জন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীরা শিক্ষা সহায়তা পাচ্ছে, চিকিৎসার জন্য অসহায়রা অর্থ পাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ সহায়তা দিচ্ছে ট্রাস্ট। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের কাজ প্রশংসনীয় এবং অনুকরণীয়। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের এ ধরণের কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় আরো অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম।অনুদান গ্রহণকারীর মধ্যে ছিল ‘সবার জন্য শিক্ষা প্রকল্প ২০২২’-এর দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাসিক শিক্ষক সম্মানী, আলেম সহায়তা, মসজিদ নির্মাণে অনুদান, চিকিৎসা সহায়তা, বিদেশ গমনে সহায়তা এবং গৃহনির্মাণ সহায়তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট