1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মাইজভা-ারী সম্মেলন ও দায়রা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন:রেজাউল আলী জসিম চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র ৯৪তম খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মাইজভা-ারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী মাইজভা-ারী। উদ্বোধক ছিলেন আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আল আযহারী, আলোচক ছিলেন আল্লামা সাইফুল আজম বাবর আল আযহারী,মাওলানা মোহাম্মদ মুজিবুল হক,মাওলানা তরিকুল ইসলাম,মাওলানা আবু তৈয়ব আনছারী,মাওলানা আব্দুল আজিজ।মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,এস এম মহিবুল্লাহ্,আশরাফুজ্জামান আরশাফ,আনিস উল খান বাবর,মামুন মিয়া,সাদিকুজ্জামান শফি,নাজিমুউদ্দিন কালু,মাওলানা রুহুল আমিন,মোহাম্মদ আবু জাফর,নাছির উদ্দিন তালুকদার,নুর মোহাম্মদ,কাজী আসলাম,সংগঠনের সভাপতি কোরবান আলী,সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ। মিলাদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মুনাজাত করা হয়।পর আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়। এর আগে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার দায়রা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট