1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

মানবতার সেবায় অবদান রাখায় সম্মাননা পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৭৬৩ বার পড়া হয়েছে

হাটহাজারী ছিপাতলী আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশ এর উদ্যোগে ৫ দিন ব্যাপী হযরত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (রহঃ) এর ৩য় তম বার্ষিক ওরস শরীফ ও ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদরাসার সালানা জলসা গত ৩০ মার্চ বুধবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে করোনাকালে মানবতার সেবায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ মেধা ও মননের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’কে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভারতের কাসওয়াসা দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লামা নূরানী মিয়া আশরাফী জিলানী (মাঃজিঃআলী), ছিপাতলী মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী, সাধারণ সম্পাদক, ইমতিয়াজ জামাল নকিব, সহ-সাংগঠনিক সম্পাদক আরফান গণি ফাহিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নোমান বিন আজিজি, প্রচার সম্পাদক মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ ফয়সাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট