1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মানবিক সংগঠন এ্যালামনাই ৯৪ চট্টগ্রাম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মেজবান সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্লাটফর্ম এবং মানবিক সংগঠন এ্যালামনাই ৯৪ চট্টগ্রাম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মেজবান অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর নেভী কনভেনশন হলে দিনব্যাপী নানা আয়োজনে তিন বছর পালন করলো সংগঠনটি। এ অনুষ্ঠানে সারাদেশের ১৯৯৪ সালের এসএসসির প্রায় দেড় হাজার প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর এডমিন প্যানেল পরিচয়, থিম সং, টপকন্ট্রিবিউটর বন্ধুদের মাঝে শুভেচ্ছা স্মারক, জেলা ও উপজেলা ভিত্তিক ফটোসেশন। ভিতরে ও বাহিরে পুরানো দিনের বিভিন্ন কার্টওয়াড দিয়ে ৯৪ বন্ধুদের নিয়ে একটি মিলনমেলা রূপ নেয়। অদৃশ্য বন্ধনে প্রানের টানে স্কুলের বন্ধুরা অনুষ্ঠানে একাকার হয়ে যায়। তারা মঞ্চে উঠে স্কুল জীবনের স্মৃতি চারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩য় প্রতিষ্ঠা বাষির্কী ও মেজবান-২০২৩ এর আহবায়ক ফরহাদ গণি নয়ন, সদস্য সচিব রোটারিয়ান শাহীন আহম্মেদ চৌধুরী, সাংবাদিক বন্ধু প্রদীপ শীল, সাজু পালিত, টিটন দাশ গুপ্ত সহ অনেকেই। দ্বিতীয় পর্বে ছিল সংগীত সন্ধ্যা। ঢাকা থেকে আগত শিল্পী কর্ণিয়া, জুয়েল ও চট্টগ্রামের জনপ্রিয় কন্ঠ শিল্পী পলি শারমিন, অবন্তী, তুষার। গানের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শারমিন সুমি এবং তাবেদুন নবী শলক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট