1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

মৃত্যুর ৭ দিন পর দেশে আসলো শাহারিয়ার সাদমান মরদেহ, চিরনিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

মৃত্যুর ৭ দিন পর আবর আমিরাত থেকে নিজ জন্মভূমি রাউজানে আসলো শাহরিয়ার সাদমান (২২) এর লাশ। বাবার কাধে চড়ে চিরনিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আরব আমিরাত থেকে চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় নিহত সাদমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি। শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২টায় হাজারো মুসাল্লির অংশ গ্রহনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শনিবার শাহরিয়ার সাদমান সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়া গ্রামের প্রবাসী জানে আলমের একমাত্র পুত্র। সাদমানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সাদমানের বাবা জানে আলম সাথে গত জানুয়ারি মাসে প্রবাসে যান। শাহারিয়ার তার বাবার সঙ্গে বৈদ্যুতিক ও পানি সঞ্চালন সংযোগের কাজ করতেন। একটি ভবনের বৈদ্যুতিক সঞ্চালন সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট