1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রমজান মাসে শিক্ষার্থীদের জন্য ফারাজ করিম চৌধুরীর বিশেষ পরিবহন সেবা কার্যক্রম শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৬৩০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রাউজানের শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিশেষ পরিবহণ সেবা কার্যক্রম শুরু হয়েছে। ৪ এপ্রিল সোমবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রমে শিক্ষার্থীরা নিজ নিজ স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবে৷ চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ও নোয়াপাড়া জংশনে স্থাপিত ট্রাভেল এইড বুথ থেকে রমজান মাসে প্রতিদিন রাউজান থেকে শহরগামী শিক্ষার্থীরা এই বিশেষ সেবা পাবে। ফারাজ করিম চৌধুরীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই সেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বসিত হতে দেখা গেছে। পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা লাঘব করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম। শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সেবা কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, দক্ষিণ রাউজান সাব-কমিটির আহবায়ক অনিক ভট্টাচার্য, মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাহিদ, জিয়াউল হাসান চৌধুরী, ঐশিক বসাক, দিগন্ত ভট্টাচার্য, রাজিব ভট্টাচার্য, বেলাল হোসেন, শেখ সাদী সম্রাট প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট