1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা দেবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মার্চ বুধবার সারাদেশের বেশ কয়েকটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। গণ ভবণ থেকে সরাসরি ভারচ্যুালী যোগদিয়ে দিয়ে একই সাথে রাউজান উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করবেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুসরণ করে ভুমি ও গৃহহীনদের জরিপ করে ‘ক’ তালিকা তৈরী করা হয়েছিল। এই তালিকায় অন্তভূক্ত ছিল ৮৩৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার। তাদের দেয়া হবে দুই শতক জমিসহ পাকা ঘর। নির্মাণ কাজ শেষ পর্যায়ে। কিছু ঘর নির্মাণাধীন রয়েছে তাহা আগামী মাসে শেষ হবে। শেষ হলে দ্রুততম সময়ে সেগুলো বুঝিয়ে দেয়া হবে। মাননীয়  প্রধানমন্ত্রী আজ ঘোষনা করবেন রাউজান উপজেলায় ‘ক’ তালিকায় আর ভূমিহীন ও গৃহহীন নেই। তিনি আরো জানান, ইতিমধ্য ৬১৬টি পরিবারকে পাকাঘরসহ জমি বুঝিয়ে দেয়া হয়েছে। বাকী ২২৩টি পরিবারকে ঘর ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হবে।  উল্লেখ্য, গত ১৬ মার্চ বিকালে এ উপলক্ষে উপজেলা সভা কক্ষে এক প্রেসব্রিফিং উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট