1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানের অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামীকাল।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

রাউজানের প্রাচীনতম বিদ্যাপিঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান হবে বণার্ঢ্য আযোজনে। বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান থেকে সংম্বর্ধনা দেয়া হবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি  ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিম-লে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানটি  ১৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি থাকবেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধন করবেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড. প্রণব কুমার বড়ুয়া। সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।  ১২ জানুয়ারি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সচিব অঞ্চল কুমার তালুকদার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া, কমিটির কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া,রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট