1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানের উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

রাউজানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তড়িৎ কান্তি বড়ুয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত,গীতা পাঠ,শপথ বাক্য পাঠ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী সালাউদ্দীন আহমেদ। শিক্ষক এমরান উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হোসাইন।বিশেষ অতিথি ছিলেন শহিদুল আলম, মুহাম্মদ নুরুল আলম,রাউজান প্রেসক্লাব সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন,মোঃ কমরুল, সমাজসেবক জমাল উদ্দিন তালুকদার ।উপস্থিত ছিলেন সমাজসেবক হারুনুর রশিদ বাবুল, মোঃ ইউছুফ তালুকদার, মোঃ রাসেদুল আলম চৌধুরী, ওসমান গণী রুবেল, মোঃ কমর উদ্দিন জীতু, মোঃ রিফাত, মরিয়ম বেগম,নাছির উদ্দিন,হারুনুর রশীদ, মোহাম্মদ আলী,রিদুয়ানুল হক,আশরাফুল ইসলাম,উম্মে কুমকুম হাবীবা,চুমকি দাশ,মৌসুমী বানু।স্কুলে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন অতিথিবৃন্দ।পরে মাস্টারদা সূর্যসেন,কবি নবীন চন্দ্র সেন,মাহববুল আলম চৌধুরী ,আবদুল হক চৌধুরী স্মরনে শিক্ষার্থীদের ৪টি স্টল (হাউজ) উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় ৪টি স্টলে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি নানা রকমের পিঠা-পুলির মধ্যে ছিল ফুলঝুড়ি, পাকন পিঠা, লেয়ার পুডিং, ক্যারামেল পুডিং, বেণি পিঠা, নারকেল পুলি, ডিম কুকিজ, পাটিসাপটা, তালের পিঠা, ঝাল পিঠা, কলার পিঠা, ভাপা পিটা ইত্যাদি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩০টি ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং শিক্ষক মুহাম্মদ হোসাইন উপজেলা স্কাউট সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মাননা  তুলে দেন প্রাধন অতিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট