1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানের উরকিরচরে‘বজ্রপাতে’কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে মহিষ চরাতে গিয়ে ‘বজ্রপাতে’ মো. ওসমান গণি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হালদা শাখা খাল সংলগ্ন বাড়িঘোনা চর এলাকার একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি ওই এলাকার প্রয়াত আবদুল খালেকের ছেলে ও স্থানীয় মহিলা ইউপি সদস্য ফাতেমা খাতুনের আপন ছোট ভাই। নিহতের ৫ বছর বয়সী বায়েজিদ নামের একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও নিহতের আপন বড় বোন ফাতেমা খাতুন জানান,ওসামন মহিষ লালন-পালন আর চাষাবাদ করতেন। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিদিনের মতো মহিষ চরাতে হালদা শাখা খাল সংলগ্ন বিলে গিয়েছিলেন ওসমান। দুপুরে সেখান থেকে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজতে গিয়ে তার মরদেহ পান। তার মাথার টুপি ঝাজড়া এবং শরীরের লোম পুড়া অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয়দের মতে, আনুমানিক দুপুর ১২টার দিকে বিকট শব্দের একটি বজ্রপাত হয়। উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, বাড়িঘোনা এলাকায় তিনি মহিষ চারাতে যান। সেখানে বজ্রপাতে মারা গেছে বলে শুনেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি টুপি পুড়া ছিল, বজ্রপাতের আলমত ছিল। তাই সবার ধারণা বজ্রপাতে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট