1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানের ডাঃ রাজা মিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান শিক্ষা বান্ধব সরকারের দুরদর্শী নেতৃত্বে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রেও কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের মেধা জাতীয় পর্যায়ে তুলে ধরছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা কর্মকর্তা শেখ আহমদ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
বিষু দে, সুব্রত কুমার হাজারী, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য খায়ের উল্লাহ, মোহাম্মদ হারুন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। বক্তব্য রাখেন শিক্ষক শিব নারায়ন চৌধুরী, অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন, রুবেল মহাজন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট