1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানের ডাঃ রাজা মিয়া স্কুলে গাছের চারা বিতরণ ও রোপন উৎসব অনুষ্টিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে ফুল ও ফল গাছের বাগান সৃজন করা হয়েছে।  রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে পুরো উপজেলা গ্রিন রাউজানের পরিচিতি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় রাউজানের এই উদ্যোগ অনুকরণীয়। ১৯ জুলাই বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে
ছাত্রছাত্রীদের মধ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি প্রদত্ত  ফলজ চারা বিতরণ ও চারা রোপন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা।বক্তব্য রাখেন শিক্ষক অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন, রুবেল মহাজন, মনি মহাজন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট