1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

রাউজানের ডাবুয়ায় বন্দোবস্তের জমি বুঝে পায়নি ১৫ ভুমিহীন পরিবার

  • প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

রাউজানের ডাবুয়ায় বন্দোবস্তি পাওয়ার ২৪ বছর অতিবাহিত হলেও ১৫ ভুমিহীন পরিবার জমির দখল পায়নি। জানা যায়, রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর এলাকার বাসিন্ধা সি,এনজি চালক মোঃ সেলিম ও তার স্ত্রী মোছামৎ ইয়াছমিনকে গত ১৯৯৯ সালে এয়াছিন নগর / ডাবুয়ার মৌজার ১২ শতক সরকারী টিলা ভুমি বন্দোবস্তি দেয়। বন্দোবস্তি মামলা নং-২৫/১৯৯৯-২০০০। ভুমিহীন দরিদ্র ইয়াসমিন অভিযোগ করে বলেন, আমি সহ ৩০ জন ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করার জন্য সরকারী খাস জমি বন্দোবস্তি দেওয়া হয়।৩০ জন ভুমিহীন পরিবারের মধ্যে ১৫ ভুমিহীন পরিবার জমির দখল নিয়ে ঘরবাড়ী তৈরী করে বসবাস করছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ অশ্রয়ে জবর দখলকারীরা বহাল রয়েছে। তারা ১৫ পরিবারকে জমির দখলে যেতে দেয়নি। তিনি আরো জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাউজান উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবের কারনে ১৫ দরিদ্র ভুমিহীন পরিবার সংশ্লিষ্ট প্রশাসন উদাসিনতা দেখচ্ছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট