1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানের ডাবুয়া খালের উপর নির্মিত দৃষ্টিনন্দন ব্রিজ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

গত ২০১৮ সালে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেঙ্গে গিয়েছিল চট্টগ্রামের রাউজান হলদিয়া-আইলী খীল সড়কের উপর ডাবুয়া খালের ব্রিজটি। দীর্ঘ চার বছর জন দুর্ভেগে পড়েছিল এলাকার কয়েক হাজার মানুষ। বিকল্প হিসাবে ব্যবহার করেছিল বাঁশের সাকো দিয়ে। তবে কোন গাড়ী চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ। রাউজানের মানবিক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্রিজটি দৃষ্টিগোচরে আসলে পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় পূণঃনির্মাণের জন্য ২০২২ সালের অর্থ বছরে বরাদ্দ প্রদান করেন তিনি। ব্রিজটি নান্দনিক সৌন্দর্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা মাত্র। চার বছর পর নতুন ব্রিজ পাওয়ায় ডাবুয়া-আইলী খীল গ্রামের শত শত মানুষ ও স্কুল শিক্ষার্থীরা আনন্দিত। এতদিনে গ্রামের মানুষের দুর্ভোগ শেষ হয়েছে বলে জানান স্থানীয়রা। জানা যায়, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সুপারিশে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় তিন কোটি ৫৪ লাখ ৭১ হাজার ২০৯ টাকা ব্যয়ে ৩৮ মিটার দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণ করা হয়। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, হলদিয়া – আইলী খীলের ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২১মে এই ব্রিজ উদ্বোধন করা হবে। রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর বলেন, আগামী ২১মে এই ব্রিজটি উদ্বোধন করবেন তরুণ আওয়ামীলীগ নেতা সংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট