1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানের নাতোয়ান বাগিচা বাজারে কোরবানি পশুর হাট জমে উঠেছে 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঈদুল আযহাকে সামনে রেখে রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাটগুলো।মঙ্গলবার বিকালে রাউজান নাতোয়ান বাগিচা বাজার ও হযরত মুছা শাহ্ বাজার পরিদর্শনে দেখা গেছে, প্রচুর পরিমাণ গরু- মহিষ ও ছাগল এসেছে বাজারে। বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি।বেচাকেনাও হয়েছে মোটামুটি। ক্রেতারা সাধ্যমতে পছন্দের গরুটি কিনছেন বাজার থেকে।বিক্রেতারা জানান, বাজারে নানা আকারের গরু থাকলেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে মাঝারি সাইজের গরুর চাহিদা থাকলেও গত কয়েক বছর গুলোর তুলনায় এবার গরুর দাম বেশি বলে দাবি করেছেন কোরবানি দাতারা। অপরদিকে পশু খাদ্যের দ্বিগুণ বলে দাবি করছেন খামারীরা। মাঝারি সাইজের গরু দামি বেশি হওয়ায় রাউজানে বেড়েছে যৌথ কোরবানি দাতা। নাতোয়ান বাগিচা বাজারে গরু কিনতে আসা সামশু উদ্দিন নামে এক ক্রেতা বলেন, এই বাজার থেকে নিরাপত্তার সাথে পছন্দের গরু কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।এক লাখ ১৮হাজার টাকা দিয়ে ষাঁড় কিনেন তিনি।বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য দিলীপ কুমার দে, জানান, মঙ্গলবার নাতোয়ান বাগিচা বাজারে ৭০টির মত পশু বেচাকেনা হয়েছে।বেশি বিক্রি হয়েছে ১লাখ থেকে দেড় লাখ টাকার দামে গরু। মাঝারি সাইজের গরু বিক্রি হয়েছে ৬০থেকে ৯০ হাজার টাকায়। আগামী শুক্রবার এই বাজারে সকাল থেকে রা ১২টা পর্যন্ত গরু -ছাগল বিক্রি হবে। পরিচালনা কমিটির কমিটির সদস্য ও মেম্বার প্রবেশ বড়ুয়া জনান,এই বাজারে ক্রেতা-বিক্রেতারা নিরাপত্তার সাথে কেনাবেচা করতে পাচ্ছেন। ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু বলেন, রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর দক্ষ নেতৃত্বের কারণে এই বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসায়ী ও খামারিরা গরু- ছাগল বেচাকেনা করেছে। বিনা হাসিলে এ বাজারের ব্যবস্থা থাকায় ক্রেতা -বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে পছন্দের কোরবানি পশুটি কিনে নিয়ে নিরাপদ মনে বাড়ি ফিরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট