1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে অজিত-মৃদুল স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা,
চট্টগ্রামের রাউজানে অজিত-মৃদুল স্মৃতি বৃত্তি-২০২৪ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। উদ্বোধক ছিলেন আশালতা কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণ দে।বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক নেপাল করের সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ,কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম,সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তিমির কান্তি বড়ুয়া, সমাজসেবক টুটুন মহাজন, সমাজসেবক অলক বড়ুয়া, নোয়াপাড়া মুসলিস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শফি । স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সিধুল কান্তি ধর।
উপস্থিত ছিলেন অতসী চৌধুরী, লিলি পারিয়াল, পিংকু কুমার বিশ্বাস, সৈয়দ মুহাম্মদ জাহিদ,শতাব্দী বড়ুয়া, জান্নাতুল কাউসার, নাজমা আলী,সেতু ভট্টাচার্য, মোহাম্মদ মফিজ,মুহাম্মদ নুরনবী খোকন ভট্টাচার্য, সাজু দাশ, সুপ্রিয়া মুহুরী,খোকন বড়ুয়া, জাকির হোসেন,সঞ্জীব নন্দী, স্বপ্না ঘোষ,মিলন কান্তি ঘোষ, বাসু কুমার দাশ,মোহাম্মদ ইউসুফ, ।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নাফিজা আনজুম,বিপ্লব বিশ্বাস।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকগণ,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধ দেশ বিনির্মাণে আলোকিত প্রজন্ম গড়তে বৃত্তি পরীক্ষার এ প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট