1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে অবৈধভাবে বালু উত্তোলন,৫০ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট অংশে সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুবাহী চাঁদের গাড়ি জব্দ করে চালককে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে রাউজান আমির হাট ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে বালু পরিবহন চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলণ ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। অপরদিকে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাজার মনিটরিং করেন তিনি। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে রাউজান থানার পুলিশ সদস্য এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপত্তা খাদ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় আমির হাট বাজারে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখায় ২ ব্যবসায়ীকে ২ টি মামলায় মোট ২,৫০০ টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে জানান তিনি । 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট