1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে লুটপাটের অভিযোগে,নারীদের মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান :
চট্টগ্রামের রাউজানে প্রবাসী মো. রাসেল সহ কয়েক পরিবারে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন করেছে শতাধিক নারী। ১৭ ফেব্রুয়ারী সোমবার বিকালে রাউজান সদর ইউনিয়নের ০৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই এলাকার ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা।  মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী পরিবারের প্রবাসী রাসেলের মা রেহেনা বেগম বলেন,‘গত ১৫ ফেব্রুয়ারি রাতে ২০-৩০জন সাদাপোশাকধারী ব্যক্তি তাদের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয় দিয়ে দরজা খোলার জন্য বললে আমরা দরজা খোলার আগেই তারা পেছনের লোহার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পাকা ঘরের দ্বিতীয় তলা নির্মাণের জন্য ওমান থেকে আমার ছেলের প্রেরণকৃত ঘরের খাটের বক্সে রক্ষিত নগদ প্রায় ২১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া বিভিন্ন আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার লুট করে নেয়। তাছাড়া বাগানের কাজের ও ঘরের নিত্যব্যবহৃত দা-ছুরিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র ও পানি সঞ্চালন লাইন এবং পানির ট্যাংক, জানালা ভাঙচুর করা হয়। পরিবারের কয়েকজনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আমার ৩ ছেলেই প্রবাসী। একই রাতে ওই এলাকার বেপারী পাড়ায় মো.আরমানের বাড়ি থেকে ১৫হাজার নগদ টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।
স্থানীয় দিদারের বোন তানজু আকতার বলেন, আমি শ^শুর বাড়ি থেকে বাপের বাড়ি বেপারী পাড়ায় বেড়াতে এসেছিলাম। ১৬ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একদল মানুষ ঘরে প্রবেশ করে। অন্তঃসত্ত্বা বোনের ডেলিভারির জন্য আমার কাছে রাখা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। একই ওয়ার্ডের উত্তর পাড়ার সিএনজি চালক মানিকের স্ত্রী রিনা আকতার বলেন, ওই রাতে আমাদের ঘরে প্রবেশ করে আলমিরার চাবি খুঁজতে থাকে। এসময় আমি ভয়ে উনাদেরকে চাবি দিয়ে দিই। তারা আলমিরা খুলে নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়। স্থানীয় আবছারের ভাইয়ের স্ত্রী রেহেনা আকতার বলেন, আমাদের ঘরে প্রবেশ করে প্রথমে আবছার কোথায় জিজ্ঞেস করে ব্যাপক তল্লাসি শুরু করে। আমরা তাদের জানিয়েছি আবছার দীর্ঘদিন ধরে এলাকাছাড়া। কোথায় আছেন তা আমরা জানিনা। তার সাথে আমাদের যোগাযোগ নেই। স্থানীয় মরিয়ম বেগম নামে আরেক নারী বলেন, ‘রাতের অন্ধকার নেমে আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল ব্যক্তি হানা দিচ্ছে। ভয়ে পুরুষেরা এলাকাছাড়া। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মানববন্ধনে বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট