1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করার দৃশ্য।

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাউজানে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহ। রবিবার বিকালে মুন্সিরঘাটাস্থ রাউজান উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়েত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকর্তান্ড ও নৈরাজ্য সৃষ্টি করে এদেশকে আবারও অস্থিতিশীল করার প্রচেষ্টায় মেতে উঠেছে। আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগের নেতকর্মীরা বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে মাঠে থাকবে।’ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ। বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অপরদিকে উপজেলার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথের হাট চত্বরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট