1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজানে আগুনে পুড়েছে চার বসতঘ ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দিচ্ছেন পৌর মেয়র;পারভেজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর কাজী পাড়ায় ভয়াবহ অগ্নিকা-ে চারটি পরিবারের মালামালসহ বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় গত ২৫ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে।  ক্ষতিগ্রস্তদের দাবি এই আগুনে নগদ টাকাসহ তাদের ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে। ওই এলাকার কাউন্সিলর শওকত হাসান জানিয়েছেন রাতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে আসে আগুন নিভানোর চেষ্টায়।  ফোন করা হয় ফায়ার স্টেশনে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে পারলেও চারটি বসতঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোঃ হারুন, মোঃ রাশেদ, মোঃ পারভেজ, মোঃ কালুর পরিবার।২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের জন্য ত্রান সহায়তা নিয়ে যায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সেখানে তিনি বলেছেন এলাকার সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ক্ষতিগ্রস্তের জন্য সাহার্য্য সহায়তা নিয়ে দুর্গত পরিবার সমূহকে শান্তনা দিতে এসেছেন। বলেছেন সংসদ সদস্য তাকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিতে। অতি দ্রুত সময়ের মধ্যে তাদের ঘর নির্মাণ করে দেয়া হবে। রাউজান ফায়ার সার্ভিস এর কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, তাদের পক্ষে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্তরা বলেছেন তাদের ১৫ লাখ টাকার সম্পদ পুড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট