1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মো: ইয়াকুব (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। (১৫-মে) বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উরকিচর বাজারে পাশে মইশকরম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক উরকিচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মইশকরম ফজু খানের বাড়ির মৃত নরুল ইসলাম খাঁ ছেলে।যানা যায়, তিনি বাড়ির পাশে একটি মুরগি বিক্রির দোকান করতেন। ঐ মুরগির দোকানের পাশে থাকা আম গাছে আম পড়ার জন্য উঠেছিল। এসময় সেই পাশে থাকা ১১ হাজার বোল্টের বিদ্যুৎ তারে স্পর্শ হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যাক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, লোহার রড দিয়ে আম পাড়ার সময় রডটি বিদ্যুৎ তারে স্পর্শ হয়ে আম গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও ইউপি সদস্য সাজ্জাদ শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ইয়াকুব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সেই স্থানীয় বাজারে মুরগীর দোকানী ছিল। ৫ ভাইয়ের মধ্যে ইয়াকুব সবার ছোট ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট