1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে ইনভেনশন কম্পিউটার এডুকেশন এর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে স্বনামধন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
ইনভেনশন কম্পিউটার এডুকেশন এর আয়োজনে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ।
প্রতিষ্ঠানের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মেরিট কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর ব্যবস্থাপক আবু আনছার সানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রিটন দে,সমাজ সেবক জিন্নাত আলী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মোরশেদুল হক বাবলু, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রকৌশলী মেহেদী হাসান মাসুদ। বক্তব্য রাখেন এনামুল হক, মোহাম্মদ জাবের। কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৪০ জন শিক্ষার্থী অংশ অংশ নেন। পরে
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট