1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ জিয়া জাতীয়তাবাদকে বুকে ধারণ করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রাউজানে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদল রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার আইলীখীল বায়তুল সুলতান জামে মসজিদ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি ও উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গ জেব খান সম্রাট এর সভাপত্বিতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খাঁন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফিরোজ আহমদ, ডা: ফারুক, আনোয়ার হোসেন, মোহাম্মদ লিটন, নবাব সিরাজুদ্দৌলা খাঁন, যুবদল নেতা জামাল উদ্দিন, ইলিয়াস, মোহাম্মদ সাজ্জাদ,মোহাম্মদ রবিউল, ইঞ্জিনিয়ার সোহেল খাঁন, তারেকুল ইসলাম, মোহাম্মদ আলী, সুমন চৌধুরী, ওমর ফারুক,মোহাম্মদ নিশাত, সাইফুল আলম বাপ্পু, মহিউদ্দিন, মোজাম্মেল হোসেন, সৈয়দ হোসেন, ইমরান,শহিদুল, তছলিম, মাওলানা নুরুল আলম জিহাদি, মাওলানা আব্দুল করিম, মাওলানা জয়নাল আবেদীন জামাল, মোহাম্মদ রিদুয়ানুল হক, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খলিলুর রহমান। প্রধান অতিথি ইফতেখার উদ্দিন খাঁন বলেন, জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে গিয়ে যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাই তাদের প্রতিহত করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এ দেশের মেহনতী মানুষের নেতা। জাতীয়তাবাদকে বুকে ধারণ করে বিএনপি প্রতিষ্ঠা করেছন। পরবর্তীতে ধারাবাহিক ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরে গণ মানুষের নেত্রী হিসেবে জনগনের ভোটে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। তাই দলের মধ্যে হানাহানি করে শহীদ জিয়ার আদর্শকে ভূলন্ঠিত করা যাবে না। সভাপতির বক্তব্যে আওরঙ্গ জেব খান সম্রাট বলেন, বিএনপির গণ মানুষের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাউজানে বিএনপি যাকে মনোনয়ন দিবে, সেই প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে ঐক্যবন্ধ থাকতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট