1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে একদিনে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপণ করা হবে 

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে এবার একদিনে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ নিয়েছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।  আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার বৃক্ষরোপণের এই কর্মসূচি উদ্বোধন করবে তিনি। বৃক্ষরোপণের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণের জন্য গর্ত খোঁড়ার কাজ বেশ কিছু দিন থেকেই শুরু হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শওকত হাসান এলাকার লোকজন নিয়ে রাঙামাটি মহাসড়কের দুই পাশে  বৃক্ষরোপণের জন্য গর্ত খোঁড়ার কাজ পরিদর্শন করে।এসময় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, মোরশেদ আলম,নুরুল আজম উপস্থিত ছিলেন। কাউন্সিলর শওকত হাসান বলেন, বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু।এটি আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্য বিলিয়ে যেমন উপকার করে, তেমনি এর সৌন্দর্য হৃদয়কে আপ্লুত করে।তাই আমাদের নেতা এবি এম ফজলে করিম চৌধুরী প্রতি বছর বৃক্ষ রোপণের রেকর্ড সৃষ্টি করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও পশ্চিম সুলতানপুর প্রাইমারি স্কুলের সভাপতি  মো. মোরশেদ আলম বলেন,পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের ফুল দেয়। ফল দেয়। ছায়া দেয়। বৃক্ষ বায়ুমন্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারে না। বৃক্ষ প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে। বৃক্ষ পশুপাখি, কীটপতঙ্গসহ অন্যান্য বন্যপ্রাণীকে খাদ্য ও আশ্রয় জোগায়। আগামী বৃহস্পতিবার সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজানের বিভিন্ন স্থানে একযোগে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপণ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট