1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী মায়ের ৭৬তম পূজায় হাজার হাজার পূণ্যার্থীর সমাগম

  • প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪০৪ বার পড়া হয়েছে

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পরিবারের আয়োজনে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে কুণ্ডেশ্বরী মায়ের ৭৬তম বার্ষিক পূজা। ২ নভেম্বর বুধবার পূজা উপলক্ষে রাউজানের কুণ্ডেশ্বরী ভবনে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। দিনব্যাপী মাঙ্গলীক এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন বাশঁখালী ঋষি ধাম মন্দিরের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিত চৌধুরী, সাংবাদিক ডেইজী মওদুদসহ, রাজনৈতিক ব্যাক্তিত্ব, বুদ্ধিজীবি, কবি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক ইউপি সদস্য দুলাল কান্তি দে জানান, বিগত ৭৬ বছর পূর্বে দানবীর শহীদ অধ্যক্ষ নতূন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজা শুরু করেন। পরবর্তীতে তার জেষ্ট্যপুত্র চিত্ত রঞ্জন সিংহ, দ্বিতীয় পুত্র সত্য রঞ্জন সিংহ ও কনিষ্ঠ পুত্র প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজার ধারাবাহিকতা ধরে রাখেন। বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ ও প্রখ্যাত সংঙ্গীত শিল্পী চন্দন সিংহ সহ পরিবারের অন্যান্যরা ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পূজা ও মেলার আয়োজন অব্যাহত রেখেছেন। শহীদ অধ্যক্ষ নতূন চন্দ্র সিংহের পরিবারের নিজস্ব উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটেছে কুণ্ডেশ্বরী মায়ের পূজাকে সামনে রেখে। জানা যায়, কুণ্ডেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গনে ভোর সকালে বাল্য ভোগের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় পূজা, ১১টায় যজ্ঞ, দুপুর ১২টায় পূস্প অঞ্জলী অর্পন ও দুপুর ১টা থেকে মহা প্রসাদ বিতরণ শুরু হয়ে বিকাল ৩টা পষর্ন্ত টানা এ কার্যক্রম অব্যহত থাকে। এছাড়া কুণ্ডেশ্বরী মহা বিদ্যালয় মাঠে চিরাচরিত বাঙ্গালী সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী গ্রামীন মেলায় হস্তশিল্প, নাগরদোলাসহ অর্ধশতাধিক দোকানের পসরা বসে। মেলায় হাজার-হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট