1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে কাঁশখালী খালের পাড়ে কৃষকদের সাথে এবিএম ফজলে করিম চৌধুরী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাউজানে ১২শত ৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ক্ষেতের চাষাবাদ করেছে কৃষকেরা। এরমধ্যে পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়া, হাজী পাড়া, ঢেউয়া পাড়া এলাকার কৃষকরা কাঁশখালী খালের দু’পাড়ে ৪০ একর ফসলী জমিতে সবজি ক্ষেতের চাষ করেছে। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানিয়েছেন, চাষ করা সবজির মধ্যে বাধাকপি, ফুল কপি, আলু, শালগম, বেগুন, লাউ, শিম, মরিচ, মুলা, মিষ্টি কুমড়া, লাল শাক, পালংক শাক, কচু, ভূট্টা, সরিষা, টমেটো, বাদাম, মিষ্টি আলুসহ বিভিন্ন শীতকালীন শাক সবজি। প্রতি বছর কাঁশখালী খালের দু’পাড়ে থেকে কোটি টাকার সবজি উৎপাদন করেন কৃষকেরা। অপরদিকে শরীফ পাড়া কৃষকের সবজি ক্ষেত পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি শীতকালীন সবজির ব্যাপক ফলন দেখে কৃষকদের প্রশংসা করে আরো বেশি বেশি সবজি ক্ষেত করার উৎসাহ দিয়ে কৃষকদের সাথে সবজি ক্ষেতে ছবি তোলেন। কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের দেওয়া তথ্য মতে, এবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২শত ৭০হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। তবে এ পরিসংখ্যান ১৪ শত ৩০ হেক্টর ছাড়িয়ে যাবে। সরোজমিন পরিদর্শন করে দেখা গেছে, কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করছেন জৈব সার। কীটনাশক ব্যবহারের পরিবর্তে মাঠে মাঠে বসিয়েছেন ক্ষতিকারক পোকা মারার ফাঁদ। হাজিপাড়ার কৃষক আবু তাহের জানান, কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শসহ নানা ধরনের সহায়তা নিয়ে চাষাবাদ করেছেন কাঁশখালী এলাকার কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট