1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে কেউচিয়া খাল ভরাট হওয়ায় বর্ষায় জলবদ্ধতা ও শুস্ক মৌসুমে সেচ সংকট।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে

রাউজানের কেউচিয়া খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় মৌসুমে জলবদ্ধতা ও শুস্ক মৌসুমে সেচ সংকটে চাষাবাদ ব্যহত হচ্ছে। জানা যায়,
উপজেলার পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়ার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কেউচিয়া খাল। খালটি রাউজান পৌরসভার ৩নং পুর্ব গহিরা মুগদা খালের সাথে মিলিত হয়েছে। এক সময় কেউচিয়া খাল দিয়ে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হতো। আর শুস্ক মৌসুমে কেউচিয়া খালের পানি সেচের মাধ্যমে এলাকার কৃষকরা বোরো ধান সব্জি ক্ষেতের চাষাবাদ করতো। কেউচিয়া খালটি পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়ায় বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের ম্রোতের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে এলাকার বাড়ী ঘর, ফসলী জমি ও চলাচলের সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপরদিকে শুস্ক মৌসুমে কেউচিয়া খালে পানি প্রবাহ না থাকায় সেচের পানির সংকটে এলাকার কৃষকেরা চাষাবাদ করতে পারছেনা। পশ্চিম ডাবুয়া এলাকার কৃষক সুলতান টিপু বলেন, ভরাট হওয়া কেউচিয়া খাল খনন করলে পুর্বেকার অবস্থা ফিরে পাবে। না হয় বসতবাড়ী, ফসলী জমি, জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যহত থাকবে। ডাবুয়া ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, কেউচিয়া খালটি পশ্চিম ডাবুয়া এলাকায় ভরাট হয়ে পড়েছে। ভরাট হয়ে যাওয়া কেউচিয়া খাল খনন করা হলে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহের বাধা হতোনা। এলাকায় জরবন্ধতা থাকবে না। রাউজানের পশ্চিম ডাবুয়া ও চিকাদাইর ইউনিয়ন সরেজমিনে ঘুরে এলাকার কৃষকের সাথে কথা বললে, এলাকার কৃষকেরা ভরাট হয়ে যাওয়া কেউচিয়া খাল খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট