1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে কোন মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান নেই

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

সবাই মিলে মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ি ” এই স্লোগানে রাউজানের ৪ নং গহিরা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫অক্টোবর) বিকেলে মাদক বিরোধী র‍্যালিটি আতুনিরঘাটা থেকে শুরু করে  নতুন হাট বাজারে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। ৪ নং গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়াজি মুহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্বে ও গহিরা ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ শাখাওয়াত হোসেন কাজলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ দিদারুল আলম।,আরও বক্তব্য রাখেন  সাবেক মেম্বার নাজিম উদ্দীন, দৌলত মেম্বার, সালাউদ্দিন মেম্বার, জাহেদ মেম্বার,  বিএনপি নেতা আবুল মনছুর,মাহাবু সওদাগর, বাবুল সওদাগর, তাজ উদ্দিন, আবদুল কাদের, যুবদল নেতা আলী আকবর, শাহাবুদ্দিন, আবু জাফর, গোলাম মোস্তফা সোহেল,সেলিম উদ্দিন,   নোয়াজিশপুর যুবদল নেতা শাহাবুদ্দিন,মামুন চৌধুরী,সেলিম উদ্দিন,  নোয়াজিসপুর ইউনিয়ন বিএনপি নেতা মুছা,সরওয়ার শাহেদ, আব্দুস সালাম, রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোরশেদ, আহমদ হোসেন, হারুন, ইলিয়াস, আমির প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ রাউজানে কোন মাদক কারবারি ও সন্ত্রাসীদের স্থান নেই।মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে এই সমাবেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট