1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে খুনের মিথ্যায় মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছে বিএনপি নেতা মহিউদ্দিন জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন খুনের মিথ্যায় মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন পেয়ে ২০ মে মঙ্গলবার দুই মাস পর রাউজানে আসলে ফুলেল সংবর্ধনা দিয়েছেন হলদিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠন ও সর্বস্তরের মানুষ। জানা যায়, বিকাল ৪টায় আমিরহাট বাজারে দলীয় নেতাকর্মীরা ফুলের মালা পড়িয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে শ্লোগানে শ্লোগানে বরণ করে নেয় এ নেতাকে।এসময় বিএনপি নেতা মহিউদ্দিন জীবন দলীয় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনায় বলেন,রাজনীতির মাঠে প্রতিযোগিতা থাকবে।প্রতিেিযাগিতার মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করতে হবে। মানুষের মন জয় করতে হবে। রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ¦গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নেতৃত্বে এ উপজেলাকে আলোকিত উপজেলায় পরিনত করতে হবে। তিনি বলেন,যুবদল নেতা কমর উদ্দিন জিতু হত্যার ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তির নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলায় নিরহ মানুষকে ফাঁসানোর ফলে মামলার অগ্রগতি বাঁধাগ্রস্ত করবে। আমি হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজীকে পুঁজি করে কোন সময় রাজনীতি করি নাই। আগামীতেও পরিচ্ছন্ন রাজনীতিতে থেকে মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে পাশে থাকতে চাই। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি সদস্য আবুল কাসেম, হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন,জেলা ছাত্রদলের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী,বিএনপি নেতা নুরুল আলম তালুকদার,আবুল বসর,যুবদল নেতা ইউসুফ,ওমর ফারুক মানিক,আলমগীর,১ নং হলদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শফি,হাফিজ,জয়নাল কন্টাকটার,আব্দুল ছালাম,ওসমান,ইলিয়াস,তসলিম উদ্দিন,বেলায় উদ্দিন,মো.মামুন,আমান উল্লাহ গিসাস উদ্দিন,সরোয়ার, ফারুক,জয়নাল রিফাত,মো.নয়ন,নাজিম,আব্বছার, মো. রহিম প্রমুখ।পরে জামিনে আসা বিএনপি নেতা মহিউদ্দিন জীবন হলদিয়া ইউনিয়নের নতুন চারটি সড়কের উন্নয়ন কাজ পরিদর্শ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট