1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে গাউসিয়া কমিটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

  • প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার ব্যবস্থাপনায় ২০২৩ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান গত শনিবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ চারাবটতল খানকাহ-এ কাদেরিয়া তৈয়্যবীয়া তাহেরিয়ায় অনুষ্ঠিত হয়। আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার সভাপতি ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু। গাউসিয়া কমিটি রাউজান উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম নেজামী। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শাহেদ উল্লাহ জনি, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, মাওলানা আজগর হোসাইন, মোঃ মিজানুর রহমান, শাহাদাত হোসেন মুন্না, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ খোরশেদ, হেলাল উদ্দিন ছোটন, আলী হোসেন জুয়েল, শাহেদুল ইসলাম সবুজ, শাউন উদ্দিন নিজাম, জাহেদুল ইসলাম, রিদুয়ান উদ্দিন নিশান।অভিষেক অনুষ্ঠানে গাউসিয়া কমিটি রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার সভাপতি মোঃ জিসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব সহ কার্যকরী পরিষদের ৭১ জন সদস্য শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট