1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা,
চট্টগ্রামের রাউজান উপজেলার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১২ মে) দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এডহক কমিটির সচিব কনক দাশ গুপ্ত।সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার ধরের সঞ্চালনায় আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ নুরুল হক,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া,সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার দেওয়ানজী,বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য বিকাশ দাশ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মঞ্জু, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শিক্ষক সুমন বড়ুয়া।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আইয়ুব, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ হারুন, বাবুল মিয়া, লাকী আকতার, শিক্ষক শম্ভুনাথ পারিয়াল, মৌলানা গোলাম ফারুক, বাপ্পী দাশ,প্রভাস কুমার ধর, লাবনী প্রভা দত্ত, সুমন কান্তি দাশ, আশীষ দাশ, জিকু চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীনকে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও পরিচালনা কমিটির সাবেক সদস্যরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ সাস্প্রতিক বছরগুলোতে বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে আগামীতে বিদ্যালয়ে শিক্ষা,সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চার মান উন্নত করনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে,এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন এলাকার শিক্ষিত সমাজের প্রতিনিধি, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে সু-পরামর্শ নিয়ে আগামী দিনে বিদ্যালয়কে উপজেলার মধ্যে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণে সবার সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট