1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ছেলে হত্যার দায়ে:মা’সহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

রাউজানের চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব-০৭ ও রাউজান থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড়দিঘীরপাড় এলাকার লালিয়ার হাটের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।গ্রেপ্তার তিনজন হলেন, মো. নাজিম উদ্দিন (৩৩), মো. দিদারুল ইসলাম(৩১),শহীদা বেগম (৬৪)। তারা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের তিতা গাজীর বাড়ীর বাসিন্দা এবং নিহত বকুলের মা ও ভাই।সূত্র মতে,জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে তার মা,ভাই,বোন এবং স্বজনেরা মিলে হত্যা করেছিল।এ ঘটনায় আরেক ভাই মো. রাজু আহম্মেদ হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজনই এজাহারভুক্ত আসামী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন,‘রাউজান থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে রাউজান থানা হেফাজতে আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রসঙ্গত,গত ০১ এপ্রিল আসামীদের গ্রেপ্তারের দাবি এবং আসামী কর্তৃক মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন বকুল হত্যা মামলার বাদি ভাই মো.রাজু আহম্মেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট