1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে জমজমাট কোরবানি পশুর হাট:পুলিশ বসিয়েছে জাল নোট সনাক্ত মেশিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৫১৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহাকে ঘিরে শেষ মুহুর্তে রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু ক্রয় করছেন ক্রেতারা। ৭ জুলাই রাউজানের প্রাণ কেন্দ্র ফকিরহাট বাজার সরেজমিনে দেখা গেছে, কোরবানি পশুর হাটে উপচে পড়া ভিড় ক্রেতা-বিক্রেতাদের। গরু-ছাগল বেচাকেনা হয়েছে ভালো। বাজারে রয়েছে প্রচুর গরু-ছাগল। তবে ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি। শুর হাটে রাউজান থানা পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পুলিশ নিরাপত্তার পাশাপাশি জাল নোট সনাক্ত করণ মেশিন বসিয়েছেন। বৃহস্পতিবার ফকিরহাট বাজারের পশুরহাটি পরিদর্শন করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ আর রশিদ ও সেকেন্ড অফিসার অজয় দেব শীল ও স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেন। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজার কমিটির সদস্য সাকিদুজ্জামান শফি জানান, প্রতি গরু, মহিষ ও ছাগলের মাত্র দুই শত টাকা করে হাসিল নেওয়া হচ্ছে। রাউজানে পশুর হাট প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানির পশুর হাট গুলোতে ক্রেতারা এসে নিরাপদে কোরবানির পশু কিনতে পারে সে জন্য পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পশুর হাটে আমরা জান নোট সনাক্ত করার মেশিন স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট