1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে রাউজানে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৮)সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যলী বের করা হয়। র‌্যালিটি রাউজান উপজেলা সদর প্রদিক্ষণ শেষে আইনজীবি সমিতির অফিস কক্ষে আলোচনা সভায় অংশ নেন। রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারী জজ ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান সুব্রত দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মনিরুল ইসলাম, এডভোকেট নুর আহম্মদ, এড. সৈয়দ গোলাম সরোয়ার, এড. হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন  এড. শাপলু দে, এড. সাইফুল ইসলাম, এড লিটন আচার্য, এড. সুজিত কুমার, এড. বিটন চক্রবর্তী, এড. নুরুল ইসলাম, এড. সীমা আক্তার, এড. মারুফ চৌধুরী, উজ্জ্বল মিয়া, জসিম প্রমুখ। রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারী জজ ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান সুব্রত দাশ বলেন, সরকার অসহায় ও অর্থের জন্য আইনি সহায়তা নিতে পাচ্ছেন না তাদের জন্য চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি গঠন করেছেন। সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে এই মহৎ উদ্যোগ। আমি মনে করি মানুষকে আইনি সহায়তা নিশ্চিত করতে আইনজিবিদের আরো ভূমিকা রাখতে হবে। মানবিকতার সাথে তাদের পাশে থাকতে হবে। তাহলে সরকারের উদ্যোগ সফল হবে। মানুষও আইনি সহায়তা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট