1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে জাতীয় সমবায় দিবসে ১২জন সফল সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্য সামনে রেখে রাউজানে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকালে রাউজান উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা সদর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ওবাইদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমাজসেবা অফিসার মনিরুল ইসলাম, মহিলা কাউন্সিল জান্নাতুল ফেরদৌস ডলি, নাছিমা আক্তার রুজি, রাউজান সরকারি আর আর এস সি মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল। বক্তব্য রাখেন রঞ্জন বড়ুয়া,এম এ হাসেম, মোহম্মদ মুবিন উদ্দিন, নুরুনবী প্রমুখ।আলোচনা সভা শেষে ১২ জন সফল সমবায় সমিতির হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট